এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

জানা গেছে, কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গত বুধবার গাজীপুরের টঙ্গীতে আরেক ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *