ঈদে নতুন গানে ফিরছেন নুসরাত ফারিয়া

ঈদ মানেই নতুন গান ও নতুন চমক—সেই ধারাবাহিকতায় এবার ঈদে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

গানটিতে তার সঙ্গে কাজ করেছেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। বাংলা ফোক-পপ ঘরানার এই গানটির শিরোনাম ‘লোকে বলে’। নতুন ও পুরোনো সংগীতধারার মিশেলে তৈরি গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন, আর সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির নিজেই।

গানটির মিক্স ও মাস্টার করেছেন অভিষেক ঘটক। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এতে একদিকে রয়েছে গ্রামীণ সংগীতের মাটির ছোঁয়া, অন্যদিকে আধুনিক প্রযোজনার পরিপাটি উপস্থাপন।

সম্প্রতি গানটির ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার কোরিওগ্রাফার ও পরিচালক বাবা যাদব।

জানা গেছে, ঈদের দিন এসভিএফ মিউজিক এবং ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

প্রতি বছরই নতুন গান প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ২০২৪ সালে এসভিএফ-এর সঙ্গে তার সর্বশেষ গান প্রকাশিত হয়েছিল। এবার আবারও একই প্রতিষ্ঠানের সঙ্গে ফিরছেন তিনি। এটি তার ক্যারিয়ারের পঞ্চম একক গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *