ঈদের দিন মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আটজন।

আজ শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। তিনি পেশায় কৃষক। তিনি হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের খয়বার মন্ডলের ছেলে।

‎পুলিশ ও স্থানীয়রা বলেন, গতকাল বৃহস্পতিবার (২৮ মে) হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে আটজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক আহত দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া এবং আরেক আহত আবু তালেবকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। পরে আজ সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।

‎হরিনাকুন্ডু থানার ওসি (ভারপ্রাপ্ত) অসিত কুমার বলেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। আজ ভোরে দেলোয়ার হোসেন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *