ইমান আশুর বুলেট গতির গোলে এগিয়ে গেল মিসর

বিশ্বকাপের  গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে বেলজিয়াম ও মিসর। ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে উঠলেও ম্যাচের শুরুতেই লিড নিয়েছে ফারাওরা।

ম্যাচের ১৯তম মিনিটে মাঠের বাঁ প্রান্ত থেকে ওমর মারমুশের তৈরি করা এক দুর্দান্ত আক্রমণ থেকে বুলেট গতিতে লক্ষ্যভেদ করেন ইমান আশুর। তার এই চোখধাঁধানো গোলে বেলজিয়ামের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মিসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *