প্রথমবারের মতো আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করেই নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ নারী হকি দল। হংকং চায়নাকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসের বাছাইপর্বের সেমিফাইনালে উঠলো কণা-সারিকারা। এতে প্রথমবার এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার টিকেট পেল বাংলাদেশ।
রোববার (২৬ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় ‘এ’ গ্রুপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ড্র করলেই লক্ষ্য পূরণ হতো বাংলাদেশের। শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতে প্রাপ্তির উচ্ছ্বাসে ভাসে দল। টাইগ্রেসদের হয়ে গোল দুটি করেন নাদিরা এমা ও ণা আক্তার।
প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয়ের স্বাদ পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই এশিয়ান গেমসের বাছাইপর্বের শেষ চারে উঠলো বাংলাদেশ।