ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার (২৫ আগস্ট) ঢাকার কাকরাইলস্থ ‘ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’-এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ হাসমত আলী।

অনুষ্ঠানে উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দ সর্বসম্মতিক্রমে ২০২৩-২৪ হিসাব বছরের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) অনুমোদন করেন। ডিভিডেন্ড প্রদান, ব্যবসার ধারাবাহিক অগ্রগতি এবং ক্রেডিট রেটিং ‘এএএ’-তে উন্নীত হওয়ায় অনুষ্ঠানে শেয়ারহোল্ডাররা সন্তোষ প্রকাশ করেন।

বার্ষিক সাধারণ সভা শেষে কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ১৫৭তম পরিচালনা পর্ষদ সভায় মোহাম্মদ হাসমত আলী পরবর্তী মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে পুনর্নির্বাচিত হন। একই সঙ্গে মো. বেলায়েত হোসেন ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে মো. আজিজুর রহমান, ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান পদে আলহাজ নুরুদ্দীন আহমেদ, গ্রাহক সুরক্ষা ও প্রতিকার কমিটির চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে ব্যারিস্টার মাশফিকুর রহমান পুনর্নির্বাচিত হয়েছেন।

সভায় কোম্পানির অন্যান্য পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন ও কোম্পানি সচিব শাফকাত মওলা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *