ঢাকার আশুলিয়ায় হত্যাচেষ্টা মামলায় মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ রোববার (২৮ জুন) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গত ২৪ জুন মিষ্টি সুবাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপর বিচারক আজ শুনানির জন্য দিন নির্ধারণ করেন।
মামলার নথি থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৮ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হন শাকিল বাবু নামে এক যুবক। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে একই বছরের ২৫ আগস্ট আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।