আমি নির্বাচিত হলে ময়লার বিল দিতে হবে না : মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত মেয়র পদপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। তিনি জানান, তাকে নির্বাচিত করা হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না। 

আজ শনিবার (২ মে) বিকেল ৫টা ২১ মিনিটে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ ঘোষণা দেন আসিফ মাহমুদ।

ফেসবুকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এটি এমনভাবে বাস্তবায়ন করা হবে, পরিচ্ছন্নকর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।

নির্বাচিত হলে বর্জ্য ব্যবস্থাপনায় প্রশাসনিক স্বচ্ছতা, ব্যয় পুনর্বিন্যাস এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থা চালুর মাধ্যমে একটি জনকল্যাণমুখী মডেল দাঁড় করানোর উদ্যোগ নেবেন বলে ইঙ্গিত দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *