আবারও নতুন গানে মুগ্ধতা ছড়াবেন কুসুম শিকদার

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদারের লেখা ও গাওয়া ‘প্রবল ঘোর’ নামে শিরোনামের আরেকটি গানের শুটিং শেষ হয়েছে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে। যার মডেল হয়েছেন তিনি নিজেই।

সম্প্রতি কুসুম শিকদার একটি রবীন্দ্রসংগীত গেয়েছেন। শিরোনাম ‘তুমি কোন কাননের ফুল’। গানটির সংগীতায়োজন করেছেন সজীব খান। এতে কুসুমের সঙ্গে মডেল হয়েছেন শের শাহ রাসেল। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নকুল সরকার। সম্প্রতি গান-ভিডিও চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।

লাক্স তারকা কুসুম শিকদারের অনেক পরিচয়। তিনি একাধারে একজন মডেল, অভিনেত্রী, গায়িকা ও লেখক। তার প্রথম গানের অ্যালবাম প্রকাশ হয়েছিল ১৯৯৯ সালে। এরপর কয়েকটি অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সবশেষ হৃদয় খানের সুর-সংগীতায়োজনে ‘নেশা’ শিরোনামের একটি গান কণ্ঠ দিয়েছিলেন কুসুম শিকদার।


নতুন গানটি নিয়ে কুসুম সিকদার বলেন, ‘আমি পেশাগত সংগীতশিল্পী না হলেও সংগীতকে ভালোবাসি বলেই মাঝে মধ্যে গান করি। তারই ধারাবাহিকতায় নতুন এই গানটি নিয়ে আসা। আশা করছি, শ্রোতা ও দর্শকদের গান-ভিডিও ভালো লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *