আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাক্ষাৎ করবেন তারা।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানিয়ে বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের কাছ থেকে সার্বিক বিষয় শুনবেন এবং বিচার প্রক্রিয়ায় সরকারের দিক থেকে যতটুকু সহযোগিতা করা যায়, সে বিষয়ে আলোচনা করবেন। 

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর প্রথমবারের মতোন এই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরিবারের সদস্যদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনবেন। প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়াবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *