২০২৬ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় মার্কিন দলকে।
ম্যাচের শুরুতেই তারা প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে এবং দ্রুতই এর ফল পায়। ফোলারিন বালোগানের একটি পাস অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেসের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। এতে আত্মঘাতী গোলের মাধ্যমে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।
এই ম্যাচে যুক্তরাষ্ট্র বড় ধাক্কা খায় তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান পুলিসিচের অনুপস্থিতিতে। দীর্ঘদিনের ক্যালফ ইনজুরির কারণে তিনি দলে নেই। তবে তার অনুপস্থিতিতেও দল শুরু থেকেই গুছানো ও আক্রমণাত্মক খেলায় এগিয়ে থাকে।
প্রথমার্ধে লিড ধরে রেখে যুক্তরাষ্ট্র ম্যাচে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া সমতায় ফেরার জন্য আক্রমণ চালিয়ে যাচ্ছে। ম্যাচটি এখনো উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।