আইডিআরএর সদস্য হলেন সিরাজুল ইসলাম

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

আজ রোববার (১৬ আগস্ট) সিরাজুল ইসলামকে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(২) অনুযায়ী মো. সিরাজুল ইসলামকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ হতে তিন বছর মেয়াদে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আইডিআরএর সদস্য হিসেবে সিরাজুল ইসলামের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি চুক্তি অনুযায়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *