অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চান্দনী এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় হযরত আলী ছৈয়াল (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে শরীয়তপুর-নড়িয়া সড়কের চান্দনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী ছৈয়াল চান্দনী গ্রামের কালাই ছৈয়ালের ছেলে।

নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ শেষে হযরত আলী ছৈয়াল শরীয়তপুর-নড়িয়া সড়কের পাশে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার পর ঘাতক অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ অ্যাম্বুলেন্সটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।

নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিমউদ্দীন বলেন, মরদেহটি সুরতলহাল শেষে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *