অস্ট্রেলিয়ায় ১৩৯ বছর আগের ইতিহাস ছোঁয়ার হাতছানি বাংলাদেশের

অস্ট্রেলিয়ার মাটিতে অসাধ্যকে সাধন করেছে বাংলাদেশ। কারণ, বাংলাদেশ যে অস্ট্রেলিয়াকে হারাতে পারে–ডারউইন টেস্ট শুরুর আগে এই কথা বিশ্বাস করার লোক খুঁজে পাওয়াই ছিল কঠিন। কিন্তু বাংলাদেশ তাদের মিথ্যা প্রমাণ করে দাপুটে জয় তুলে নিয়েছে। প্রথম টেস্টের প্রায় পুরোটা সময় দাপট দেখিয়ে জয় পেয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

প্রথম ম্যাচে ইতিহাস গড়া জয়ের পর এখন আরেকটি ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। দুই ম্যাচ টেস্ট সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। শেষ ম্যাচে জয় তুলে নিতে পারলেই ১৩৯ বছর পুরোনো রেকর্ডে ভাগ বসাবে বাংলাদেশ।

ম্যাকাইতে বাংলাদেশ যদি দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করবে টাইগাররা। এর আগে ১৩৯ বছর আগে ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া।

১৯৮৭ সালে দুই ম্যাচ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। এরপর কেটে গেছে প্রায় ১৩৯ বছর কিন্তু ঘরের মাঠে দূর্দান্ত অসিদের আর কেউ তাদের মাটিতে হোয়াইটওয়াশ করতে পারেনি। পরিসংখ্যানই বলছে, বাংলাদেশের জন্য কাজটি মোটেও সহজ হবে না।

বাংলাদেশ কোচ ফিল সিমন্স নিজেও মনে করেন অস্ট্রেলিয়াকে হারানো কঠিন কাজ হবে। তার মতে, দ্বিতীয় ম্যাচে ভয়ঙ্কর রূপে ফিরবে অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিমন্স বলেন, ‘আমি দলকে একটা কথাই পরিষ্কার করে বলেছি—অস্ট্রেলিয়া আরও বেশি আক্রমণাত্মক হয়ে কামব্যাক করবে। তাই আমাদের হয় পারফরম্যান্সের এই ধারা ধরে রাখতে হবে, নতুবা নিজেদের খেলায় আরও একটু উন্নতি করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *