অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ

২৩ বছর আগে ডারউইনের এই মাঠেই আশা জাগিয়েও ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়ায় ফিরল বাংলাদেশ, ডারউইনে ফিরল টেস্ট ক্রিকেট। আর সেখানেই টাইগাররা লিখল নতুন ইতিহাস। পূর্ণশক্তির অস্ট্রেলিয়াকে সাড়ে তিন দিনেই হারাল ৯ উইকেটের বড় ব্যবধানে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ। র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলকে হারিয়ে পয়েন্ট টেবিলে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের।

অস্ট্রেলিয়াকে হারানোর পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। এই জয়ের ফলে বাংলাদেশের পয়েন্ট শতকরা হার বা পিসিটি ৫৮.৩৩ থেকে বেড়ে হয়েছে ৬৬.৬৭ শতাংশ হয়েছে।

এদিকে চলতি ২০২৫-২৭ চক্রে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় হার হলেও তারা এখনও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। তবে বড় ব্যবধানে হারের ফলে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের ব্যবধান অনেকটাই কমে গেছে। বর্তমানে অস্ট্রেলিয়ার পিসিটি ৭৭.৭৭ এবং দক্ষিণ আফ্রিকার ৭৫.০০।

পয়েন্ট টেবিলে ৭২.২২ পিসিটি নিয়ে নিউজিল্যান্ড অবস্থান করছে তৃতীয় স্থানে। আর কিউইদের ঠিক পরেই অর্থাৎ চার নম্বরে রয়েছে বাংলাদেশ। এছাড়া ৪৮.১৫ পিসিটি নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী ২২ আগস্ট মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচেও নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে পয়েন্ট টেবিলে আরও ওপরে ওঠার দারুণ সুযোগ থাকবে টাইগারদের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *