অভিষেকেই নজর কাড়লেন লাল-সবুজের ফারহান

চলতি মাসেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম এফসি থেকে ধারে বোরহ্যাম উডে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওযাহিদ। ক্লাবটির হয়ে নিজের অভিষেকেই জাত চেনালেন লেফট উঙ্গার। নিজে যেমন গোল করেছেন, তেমনি সতীর্থকের দিয়েও করিয়েছেন গোল। সবমিলিয়ে ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি।

মঙ্গলবার মিডো পার্কে ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে লিডস অনূর্ধ্ব–২১ দলের বিপক্ষে ৫-২ গোলের জয় পেয়েছে বোরহাম।

এদিন বোরহ্যামের শুরুর একাদশেই ছিলেন ফারহান। ম্যাচের ৪১তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন ফারহান। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থ তারান আল্লারাখিয়ার গোলের উৎসও ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।

বোরহ্যাম উডের ওয়েবসাইটে এই ম্যাচে ফারহানের পারফরম্যান্স নিয়ে লেখা হয়, ‘প্রথম ম্যাচেই দারুণ চমক দেখালেন ফারহান আলী ওয়াহিদ। বল পায়ে তার সাবলীল দৌড় এবং কিছু বুদ্ধিদীপ্ত ছোট পাস ছিল সত্যিই উপভোগ্য। বল পুনরুদ্ধারেও তিনি ছিলেন দার্দান্ত।’

উল্লেখ্য, ফারহানকে জাতীয় দলে খেলানো নিয়ে বেশকিছু দিন ধরেই কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে কাজ প্রায় শেষের দিকে। সম্প্রতি বাংলাদেশি পাসপোর্টের জন্য ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে নিজের কাজ সম্পন্ন করে এসেছেন ফারহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *