৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ফেনী-৪ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা। আজ রোববার (১০ মে) দুপুরে ফেনী-৪ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে ফেনী ব্যাটালিয়নের অলিনগর বিওপির একটি বিশেষ টহলদল চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। 

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *