আত্মঘাতী গোলে এগিয়ে গেল ব্রাজিল
অবশেষে ২৩ মিনিটে গোলের দেখা পেল ব্রাজিল। সেটা অবশ্য হাইতির আত্মঘাতী গোল।
ডান প্রান্ত থেকে বল নিয়ে হাইতির বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস। হাইতি গোলকিপার জনি প্লাসিড শটটি ঠেকালেও ফিরতি বলে ব্রাজিলের মাতেউস কুনিয়াকে ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন হাইতির
রাফিনিয়ার অবিশ্বাস্য মিস!
২২ মিনিটে ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতি গোলকিপারকে একা পেয়ে যান রাফিনিয়া। চিপ করলেও অবিশ্বাস্যভাবে ফাঁকা পোস্টে গোল মিস করেন।
০৬: ৫০
১২ মিনিটে রাফিনিয়ার গোল বাতিল
অফসাইডের কারণে ম্যাচের ১২ মিনিটে রাফিনিয়ার গোল বাতিল করেন রেফারি। বাঁ পায়ের শটে বল জালে পাঠান বার্সেলোনা তারকা। ফলস স্টার্ট!

০৬: ৩৬
জয়ের খোঁজে ব্রাজিল
মরক্কো ম্যাচে ড্র করার পর এখন জয়ের খোঁজে হাইতির বিপক্ষে খেলছে ব্রাজিল। ব্রাজিল দলে এসেছে দুই পরিবর্তন। ইবানিয়েজ ও ইগর থিয়াগো বাদ পড়েছেন, একাদশে এসেছেন দানিলো ও মাতেউস কুনিয়া।
