২০০৪ সালের আজকের দিনে রাজধানীর আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে (তৎকালীন বঙ্গবন্ধু অ্যাভিনিউ) সে সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সমাবেশে চালানো গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং শতাধিক আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানও ছিলেন।
এদিকে, হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় বিচারিক আদালত ২০১৮ সালে অভিযুক্তদের বিভিন্ন দণ্ড দেন। তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট সেই রায় বাতিল করে সবাইকে খালাস প্রদান করেন।
২০২৫ সালে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে আপিল বিভাগ খালাসের রায় বহাল রাখেন। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর সর্বসম্মতভাবে ওই রায় প্রদান করেন।