২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট, কেমন হবে টাইগারদের একাদশ?

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্টের আগে বাংলাদেশ শিবিরে এলো বড় স্বস্তির খবর। চোটের কারণে লিটন দাসকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা, কিন্তু ম্যাচের ঠিক আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে খেলতে প্রস্তুত টাইগারদের অন্যতম সেরা ব্যাটার। অন্যদিকে ৫৪ রানে অলআউট হওয়ার ধাক্কা সামলে স্পিন-সিমের ভারসাম্য নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে বাংলাদেশ।

বুধবার মারারা স্টেডিয়ামে ব্যাটিং ও উইকেটকিপিং অনুশীলন শেষ করার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, লিটন শতভাগ ফিট।

গত পাঁচ বছরে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটনকে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে সাধারণত ৫ বা ৬ নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে।

এদিকে বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে ম্যাচের সকাল পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন শান্ত। তবে তার কথায় ইঙ্গিত মিলেছে, ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্টে দ্বিতীয় একজন স্পিনারকে একাদশে রাখার পরিকল্পনা করছে তারা।

ডারউইনে বুধবার সাংবাদিকদের শান্ত বলেন, ‘উইকেট ভালোই মনে হচ্ছে। আমার মনে হয় আমরা স্বাভাবিক কম্বিনেশনেই থাকতে পারি- দুই স্পিনার ও তিন পেসার।’

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *