১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির তৎপরতায় ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। 

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল ইসলাম মাসুম বলেন, গতকাল শুক্রবার (১২ জুন) দিনগত রাতে রোকনপুর সীমান্তের সীমান্ত পিলার ২২০ এমপি-এর কাছ দিয়ে ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা করে। ১৫ জনের মধ্যে দুজন পুরুষ, আটজন নারী ও পাঁচ শিশু ছিল। বিষয়টি জানতে পেরে বিজিবি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করে। 

লে. কর্ণেল আরিফুল ইসলাম মাসুম বলেন, বিজিবির দৃঢ় অবস্থানের প্রেক্ষিতে পুশইনের চেষ্টা করা ১৫ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থানের পর রাত পৌনে ৩ টার দিকে তাদেরকে ভারতের ভবানীপুর এলাকায় ফিরিয়ে নিয়ে যায়। 

বিজিবি জানায়, সীমান্তে পুশইন রোধে বিজিবি সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে এবং নজরদারিসহ টহল কার্যক্রম জোরদার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *