‘হিসাবে ভুল’ না হলে ইরানে আবার মার্কিন হামলার সম্ভাবনা নেই : বিশ্লেষক

ইরানের সঙ্গে ‘মক্কা জোট’-এর সদস্য দেশগুলোর সাম্প্রতিক কূটনৈতিক বৈঠক ও আলোচনা মধ্যপ্রাচ্যে একটি ‘যুক্তরাষ্ট্র-পরবর্তী নিরাপত্তা বলয়’ গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক নওয়াফ ওবায়েদ।

কিংস কলেজ লন্ডনের সিনিয়র রিসার্চ ফেলো ওবায়েদ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তেহরানে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের এই বৈঠক আঞ্চলিক উত্তাপ কমাতে সাহায্য করবে।

একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলা প্রতিরোধের ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখতে পারে।

পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে ওবায়েদ আরও বলেন, ইরান বা ইসরায়েল যদি নতুন করে কোনো বড় ধরনের ‘ভুল হিসাব-নিকাশ’ না করে বসে, তবে এই মুহূর্তে আমেরিকানদের আবার নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা বা পরিকল্পনা আছে বলে আমি মনে করি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *