হামের ২৪০০ রোগীকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ঈদে ছুটি হবে না। হামে আক্রান্ত ২৪০০ রোগীকে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। মাইকিং করে খুঁজে হামের টিকা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আজ শনিবার (২৩ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পোর্টাররা বিগত সরকারের আমলে অসন্তুষ্ট ছিল। তাদের টাকা দেওয়া হয়নি। তাদের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ ব্যবস্থাপনা, সার্বিক দিকনির্দেশনা ও অনুমোদনক্রমে অর্থ মন্ত্রণালয় থেকে ২৬ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আজ ৬ মাসের বেতন হিসেবে ১ হাজার ৩২৬ জন পোর্টারের জন্য ১২ কোটি টাকার বেশি পাঠানো হয়েছে। প্রতিজন প্রায় ৯০ হাজার টাকার মতো পাবে। বাকি টাকাও আমরা ঈদের পরে দিয়ে দেব। টাকা আমাদের হাতে আছে। ইতোমধ্যে উপজেলায় পর্যায়েও টাকা চলে গেছে। আগামীকাল থেকেই তারা পেমেন্ট পেয়ে যাবে। আর ২০২৬ সাল থেকে তাদের বেতন নিয়মিত করার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *