হরিণের মাংস, চামড়া ও মাথা জব্দ কোস্ট গার্ডের

সুন্দরবনের গোলখালী এলাকা  থেকে হরিণের মাংস, মাথা, পাসহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন গোলখালীর সিংয়ের বাঁধ এলাকায় আজ সকাল ৮টায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় অভিযান পরিচালনাকারীরা ওই এলাকা থেকে প্রায় ১৩ কেজি ৭০০ গ্রাম হরিণের মাংসসহ চারটি পা, একটি মাথা এবং একটি চামড়া জব্দ করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা হরিণের অঙ্গপ্রত্যঙ্গ বনবিভাগের কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *