সৌদিগামী ১৩৪ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ২০ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে পরিচালিত মোট ১৩৪টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এতে ২০ হাজার ২৫৪ যাত্রী ভোগান্তিতে পড়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ফ্লাইট ব্যবস্থাপনা শাখার স্কোয়াড্রন লিডার সাকিব বুধবার (২১ অক্টোবর) এসব তথ্য জানান।

স্কোয়াড্রন লিডার সাকিব বলেন, বিঘ্ন হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬১টি সরাসরি ও ৭৩টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি ফ্লাইট। এ ছাড়া সৌদিয়ার ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ও রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে ইন্ডিগোর ২৮টি ফ্লাইট। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের সাতটি, এয়ার ইন্ডিয়ার ছয়টি ও ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট ব্যাহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *