সুরকুঞ্জের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার বিকাল ৪ টায় শফিউর রহমান মিলনায়তনে (বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন) সুরকুঞ্জের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্বর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক রাহামুনা আরা খান মজলিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন হামিদুর রহমান।

জাগো আট্স্ সেন্টারের পরিচালক অপূর্ব নারায়ণ চক্রবর্তী বলেন আমাদের দেশের অন্যতম সেরা অভিনেত্রী নৃত্যশিল্পী রৌশন জামিল ও উনার স্বামী গহর জামিলের হাত ধরে গড়ে ওঠে জাগো আটস্ সেন্টার।ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক সংগঠন তার নিজস্ব মহিমায় এগিয়ে চলছে। ২০০১ থেকে ২০২৬ জাগো আটস্ সেন্টার পরিচালক বলেন ভালো থাকুন সংস্কৃতির জয় হোক জয় হোক সকল সৎ কর্মের।

অনুষ্ঠানে পন্ডিত সুনীল চন্দ্র দাস কে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্য বাংলাদেশের সংস্কৃতি সামনে এগিয়ে নিয়ে যেতে সবাইকে একত্রে কাজ করা আহবান জানান। সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।

পরিশেষে পরিশেষে সুনীল চন্দ্র দাসের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানের শেষে জাগো আটস্ সেন্টার শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সঞ্চারী ভট্টাচার্যের গানে সুরের মূর্ছনায় আলোকিত হয় পুরো অডিটোরিয়াম।

অধ্যাপক রাহামুনা আরা খান মজলিস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *