সিরাজগঞ্জে সলঙ্গায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১ নম্বর ব্রিজ এলাকায় (সিরাজগঞ্জের সলঙ্গা থানার কান্দিপাড়া) এই দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) নিহতদের পরিচয় জানা যায়নি।