ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের শপথ কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নব-নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।
এর আগে, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন এই সংরক্ষিত আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করে। এই নতুন সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ লাভ করল।
শপথ নেওয়া বিএনপির ৩৬ নারী সংসদ সদস্য হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোটের ১২ সংসদ সদস্য হলেন- সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, ডা. মাহমুদা আলম মিতু, মাহফুজা হান্নান, নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি: মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম।
স্বতন্ত্র জোটের সুলতানা জেসমিনকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।