শপথ নিলেন নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।  

আজ বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে তাকে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শপথবাক্য পাঠ করান। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তিনি সংসদে প্রবেশ করেন নুসরাত। 

২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। কিন্তু ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। বিলম্ব দেখিয়ে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি।

আদালত ইসিকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইসি তার মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *