রাতের মধ্যে লণ্ডভণ্ড হতে পারে ১১ অঞ্চল, নদীবন্দরে সতর্কতা জারি

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টা ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা রয়েছে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলামের সই করা পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, দেশের অন্য এলাকাগুলোতেও পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *