রাজধানীর মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৮ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৭ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মো. সিয়ামুর রহমান মাহিম (১৮), মো. আব্দুল্লাহ (২০), মো. তামিম (১৯), মো. রবিউল হাসান (১৯), মো. বিপ্লব হোসেন (১৯), মো. হান্নান (৪৮), মো. শাহাবুল ইসলাম (৪৪), মো. সোহেল রানা (২৫), মো. শাহিন (৩২), মো. নাজমুল হক (৩০), মো. মাসুদ (৩২), মো. অপু (৩০), মো. কাওছার (৩০), মো. নাসির উদ্দিন (২৮), তানজিন আলম (৩০), মো. মারুফ (১৯), মো. আমিরুল ইসলাম (২৫), মো. মাহমুদুল হাসান মামুন (২০), আমির হামজা (২১), মো. মিজানুর রহমান বাবু (২৭), ইব্রাহীম (৩৬), মো. হানিফ হাওলাদার (৩৫), ইরফান উদ্দিন আবির (১৮), মাসুম (২৯), মো. আমিন (৩২), জিদান (১৮), আলাউদ্দিন (১৮) ও মো. হাসান খান (২৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *