রাজধানীর তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৬০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৩ জুন) জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারেরা হলেন—মো. রায়হান, মো. সাকিব মোল্লা, ইয়াছিন মাতুব্বর, মো. সাহিন, মো. ফয়সাল কবির এপোলো, মিজানুর রহমান সুমন, মোছাম্মত রেখা আক্তার, মো. আব্দুল করিম বাবুল, মো. জালাল, মো. শফিক নজরুল, মো. তরিকুল ইসলাম, মো. আব্দুল করিম বাবুল, শ্রী রবিনাথ, মো. আকাশ, মো. সুমন, মো. দেলোয়ার হোসেন, মো. ইসলাম আলী, মো. জীবন মিয়া, মো. হমায়ূন কবীর, কালাম ফরাজী, কবির হাওলাদার, সিরাজ, হেলাল হোসেন, আলী রাজ হোসেন বাবু, স্বপন মিয়া, মুরাদ মাতবর, মো. সুজন, আরাফাত ব্রিটেন, মো. ওমর ফারুক, কোহিনুর আক্তার, রুপা আক্তার, মো. সুমন, মো. সাব্বির ইসলাম রিফাত, মো. আবিয়ান রহমান, মো. আসালউদ্দিন, মো. নাজির হোসেন, মো. সজীব, মো. সোহেল রানা, মো. জুয়েল খান, মো. ইমাম হোসেন সুমন, মো. মোবারক হোসেন, মো. সাজ্জাদ হোসেন, মো. সোহেল, মো. সুমন মিয়া, মো. জুয়েল, মো. লিমন, মো. সাইফুল ইসলাম, দিগন্ত, তৌহিদ, শুক্কুর আলী, মো. জুলহাস, মো. গুলজার হোসেন, এসএম ওসমান, মো. লিটন মিয়া, মো. হাসমত মিয়া, মো. আবু সাঈদ, মো. আ. মুজিব মিয়া, মো. আরিফ মিয়া, মো. হাফিজুর রহমান আসলাম, মো. আরিফ ব্যাপারী।

গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ৯ জন, শেরেবাংলা নগর থানায় ৯ জন, মোহাম্মদপুর থানায় ১৯ জন, আদাবর থানায় ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন ও হাতিরঝিল থানায় ৯ জন রয়েছে। 

গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *