রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা

ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার (কি. মি.) বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে, আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৩৬ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *