রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭২

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সামুরাই, দুটি চাপাতি ও নগদ দুই হাজার সাতশত সত্তর টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মো. মামুন (২২), মো. উজ্জল মিয়া (৩২), মো. আলী হায়দার (৫১), মো. গোলাম রাব্বি ওরফে রিফান (২৪), মো. ইউসুফ (৩১), মো. মকবুল হোসেন ওরফে সোহাগ (২৫), জোসনা বেগম (৪০), মো. মঞ্জুরুল ইসলাম (৩৪),  মো. নুরে আলম খান (৪০), মেহেদী হাসান শামিম (২৬), মো. মিল্টন (৪৫), জালাল (৩২), আব্দুল করিম (২১), মো. লিটন (৬৫), মো. হেমায়েত (৩৪), মোসাম্মত আম্বিয়া খাতুন ওরফে রোকেয়া (৫৫), মোসাম্মত রুপালী খাতুন (৩২), মো. আল আমিন (২৫), মো. নুর নবী (১৯), মো. সোহেল নুর সোহেল (৩০), মো. বিপ্লব (২৫), মো. শিপন (২০), মো. রিমন (২২),  মো. মিঠুন (৩১), মো. সাইফুল ইসলাম ক্যান্ডি ওরফে সুমন, আব্দুল কাদের ওরফে পিচ্চি কাদের, ইমতিয়াজ করিম, মো. সুমন  (৪০), মো. লিটন (৩৫), মো. রমজান (২৮), জাহিদুল ইসলাম (২৭), মো. ইদ্রিস আলী (২২), মো. সোহেল রানা (২৮), মো. ইব্রাহিম হোসেন (২৫), মো. মনিরুজ্জামান ফিরোজ (৪২), রায়হান আলী (২৫), মিঠুন (৩২), মো. সুমন হাওলাদার ওরফে পিচ্চি সুমন (৩০), মো. আরিফ (২৫), মো. বিজয় (১৮), মো. আরিফ (১৮), ইমাম হোসেন রাকিব (৩৮), মো. গোলাম মোস্তফা (২৮), মো. রোকন গাজী (১৯), মো. আতাউর রহমান (৪৫), মো. রিয়াজুল ইসলাম (৩২), মো. ফারুক মিয়া (৪৭), মো. সজিব ইসলাম (২৯), মো. মারুফ রব্বানী (১৯), মো. শাহিন (২৪), মো. শাকিল (২২), তানজিল (২৩), মো. মাহিন কালু (২৬), হাসিবুর রহমান ইমন (২৬), মো. নয়ন (১৯), মো. রুবেল (৩৩), মো. আব্দুর রব (৩২), অসীত হাওলাদার (৪০), মো. সুমন মিয়া (২০), মো. লিংকন (২৬), মো. দুলাল মিয়া (৪০), মো. মোস্তাক (৩৬), সানি এলেম (১৮), ফায়াইস ইসলাম রাসা (১৯), লিমন মিয়া (২৬), শহিদুল মিয়া (২৭), জুনায়েদ (৩৩), সোহেল রানা বাবু, মো. সোহাগ (২৪), মো. বিজয় (২১), মো. রাসেল গাজী (৩৩) ও মো. নীল (২০)।

তেজগাঁও থানা সাতজন, শেরেবাংলা নগর থানা আটজন, মোহাম্মদপুর থানা ২৬ জন, আদাবর থানা ছয়জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১৭ জন ও হাতিরঝিল থানা আট জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *