মিশরের সাথে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে ৩টি বড় রদবদলের ছক স্কালোনির

২০২৬ ফিফা বিশ্বমঞ্চে কেপ ভার্দের বিরুদ্ধে ৩-২ গোলের ঘামঝরানো ও রুদ্ধশ্বাস জয়ের পর, আলবিসেলেস্তেরা এবার তাদের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করছে আফ্রিকার আরেক পরাশক্তি মিশরের ওপর। মঙ্গলবার (৬ জুলাই) ‘রাউন্ড অব ১৬’ বা শেষ ১৬-র বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামার আগে আর্জেন্টিনা শিবিরে চলছে জোর প্রস্তুতি। আটলান্টায় উড়াল দেওয়ার আগে রবিবারের হাই-প্রোফাইল ক্লোজড-ডোর  অনুশীলন সেশনেই চূড়ান্ত হবে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ। কেপ ভার্দে ম্যাচের মূল কাঠামো ধরে রাখলেও, দলের ভারসাম্য ফেরাতে প্রতি লাইনে একটি করে সর্বোচ্চ ৩টি বড় পরিবর্তন আনতে পারেন স্কালোনি।

টুর্নারমেন্টের নকআউট পর্ব থেকে হুলিয়ান আলভারেজকে খেলানোর মূল পরিকল্পনা ছিল কোচিং স্টাফদের। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে বাঁ গোড়ালির ইনজুরির কারণে তার চেনা ছন্দ ফিরে পেতে কিছুটা ধুঁকছেন। যার কারণে কেপ ভার্দের বিপক্ষে শুরু থেকেই খেলানো হয়েছিল লাউতারো মার্টিনেজকে, যিনি জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখাও পেয়েছিলেন। তবে কেপ ভার্দের নিরেট রক্ষণভাগের সামনে লাউতারো গোল করতে ব্যর্থ হন, যদিও মেসির সাথে ওয়ান-টু-ওয়ান কম্বিনেশনে দারুণ এক শট নিয়েছিলেন তিনি। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে আলভারেজকে মাঠে নামানো হলেও তিনিও কোনো ম্যাজিক দেখাতে পারেননি। ফলে দুই স্ট্রাইকারই সমান ফর্মে থাকায় মিশরের বিপক্ষে কে শুরু করবেন, তা নিয়ে স্কালোনির মনে বড় জটিলতা রয়ে গেছে। 

দ্বিতীয় বড় দুশ্চিন্তার জায়গাটি তৈরি হয়েছে দলের লেফট-ব্যাক বা বাম রক্ষণভাগ নিয়ে। টুর্নারমেন্টের শুরু থেকেই নিকোলাস ট্যাগলিয়াফিকো প্রথম পছন্দ হলেও কেপ ভার্দে ম্যাচে তিনি প্রচণ্ড ক্র্যাম্প বা মাংসপেশির টানের শিকার হন। তিনি যদি মঙ্গলবারের আগে পুরোপুরি ফিট না হতে পারেন, তবে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলা ফ্যাকুন্দো মেদিনা আবারও শুরুর একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন। এছাড়া মাঝমাঠের হারিয়ে যাওয়া ধার ও চিরচেনা নান্দনিকতা ফিরিয়ে আনতে তৃতীয় আরেকটি বড় পরিবর্তনের কথা ভাবছেন স্কালোনি। 

গত ম্যাচে প্রথমার্ধে খেলা থিয়াগো আলমাদাকে বসিয়ে আজেন্টাইন মাঝমাঠে বোকা জুনিয়র্সের অভিজ্ঞ মিডফিল্ডার লিয়েন্দ্রো প্যারেদেস অথবা আতলেতিকো মাদ্রিদের নিকোলাস গনজালেসকে দলে টানা হতে পারে। প্যারেদেস খেললে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার তার প্রিয় পজিশনে খেলার স্বাধীনতা পাবেন, আর গনজালেস খেললে দল অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। 

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *