মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে আনন্দের বন্যায় ভাসছে তাঁর জন্মভূমি ঠাকুরগাঁও।

এ আনন্দ আজকে থেকে নয়, রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই আনন্দের জোয়ারে ভাসছে ঠাকুরগাঁওবাসী। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণার পর শুরু হয় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।

কেউ হাতে তুলে নিচ্ছেন মিষ্টির বাক্স। কেউ ছুটে যাচ্ছেন শুভেচ্ছা জানাতে। 

ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে মির্জা ফখরুল শুধু একজন জাতীয় রাজনীতিকই নন, তিনি এই জনপদের গর্ব বলে মনে করছেন সর্বস্তরের জনতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা পেরিয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এবার তিনি দেশের রাষ্ট্রপতির দায়িত্বে।

ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠবেন। 

শহরের বাসিন্দা শিক্ষক রেহেনা বেগম বলেন, মির্জা ফখরুল স্যার রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে যেন দলমতের ঊর্ধ্বে ওঠে সবার আস্থার প্রতীক হয়ে দায়িত্ব পালন করেন এটাই আমাদের প্রত্যাশা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সভাপতি আবদুল লতিফ বলেন, তাঁকে (মির্জা ফখরুল) এই এলাকার সবাই স্যার সম্বোধন করেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলমত–নির্বিশেষে সবাই উচ্ছ্বসিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *