মার্কিন বিমানবাহী রণতরীর প্রতিবেদন ‘ভুলভাবে উপস্থাপিত’ হয়েছে, দাবি হেগসেথের

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ভেতরের দুরবস্থা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো ‘সম্পূর্ণ ভুলভাবে’ উপস্থাপন করা হয়েছে।

পানামা সফরের সময় সাংবাদিকদের হেগসেথ বলেন, প্রতিটি জাহাজ, ক্রু ও ক্যাপ্টেনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করা নাবিকদের প্রশংসাও করেন তিনি। খবর আল জাজিরার। 

এর আগে মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল রণতরীটির পরিস্থিতি নিয়ে হেগসেথ ও ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও-এর কাছে জবাব চেয়েছিলেন।

ব্লুমেনথালের দাবি, রণতরীটি ২৫০ দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে রয়েছে এবং সেখানে মৌলিক সরবরাহের ঘাটতি, পানিদূষণ, প্লাম্বিং সমস্যা, নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ডাকব্যবস্থায় দীর্ঘস্থায়ী সমস্যার মতো অভিযোগ রয়েছে।

ব্লুমেনথাল আরও বলেন, অনেক নাবিকের জন্য পাঠানো কেয়ার প্যাকেজও মাসের পর মাস পথে হারিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *