ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁর নতুন ভ্রমণের ছবি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। লাল পোশাকে প্রকৃতির মনোরম পরিবেশে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিগুলোতে ফারিয়াকে দেখা গেছে একেবারে নির্ভার ও হাস্যোজ্জ্বল মেজাজে।
তবে ছবিগুলোর সবচেয়ে বড় রহস্য—তিনি কোথায় ঘুরতে গেছেন, সেটি একেবারেই জানাননি। আর এতেই শুরু হয়েছে ভক্তদের জল্পনা। মন্তব্যের ঘরে অনেকে জানতে চেয়েছেন, এটি দেশের কোনো পর্যটনকেন্দ্র, নাকি বিদেশের কোনো মনোরম গন্তব্য।

ছবি প্রকাশের পরপরই হাজারো লাইক, শেয়ার ও মন্তব্যে ভরে যায় পোস্টটি। ভক্তদের কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ বলেছেন, প্রতিবারের মতো এবারও দারুণ স্টাইলিশ লাগছে ফারিয়াকে।
অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি প্রকাশিত ‘লোকে বলে’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাঁকে। আর নতুন ভ্রমণের এই ছবিগুলো প্রকাশের মাধ্যমে আবারও আলোচনায় উঠে এলেন জনপ্রিয় এই তারকা।

এসএন/পিডিকে