ভোলার পিআইও বরিশালে গ্রেপ্তার

চেক প্রতারণা মামলায় ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এনআই অ্যাক্টের (চেক প্রতারণা) একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হওয়ার পর থেকেই তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তার ওপর নজরদারি চালিয়ে আসছিল। শুক্রবার বিকেলে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝালকাঠিসহ আরও বেশ কয়েকটি থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

জানা গেছে, বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে চেক জালিয়াতি ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকেই গত দুই সপ্তাহ ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *