সেরা দশে জায়গা পেলেন কারা?
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এরপরই ঘোষণা হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। আজ সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায় ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম।
নিয়ম অনুযায়ী, প্রতি বছর ৩০ জন ফুটবলারকে রাখা হয় ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বিজয়ীর নাম ঘোষণা করা না হলেও এরই মধ্যে সংক্ষিপ্ত তালিকায় থাকা ২০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। ফলে এখন বাকি আছে শুধু সেরা দশে থাকা ফুটবলাররা। কারা আছেন সেই তালিকায়?
ব্যালন ডি’অর জয়ের সেরা দশে থাকা ফুটবলাররা হলেন- কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, লামিনে ইয়ামাল, লিওনেল মেসি, রদ্রি, উসমান দেম্বেলে, আর্লি হল্যান্ড, মাইকেল ওলিসে, খাভিচা খাবারেজখেলিয়া ও ফ্যাবিয়ান রুইজ।