আজ ২৩ জুন, মঙ্গলবার। বিশ্বকাপ ফুটবল ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে দর্শকদের জন্য থাকছে ব্যস্ত ও রোমাঞ্চকর একটি সূচি। দিনভর একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জমে উঠবে ক্রীড়ামঞ্চ, যা সরাসরি সম্প্রচার করবে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল।
ফুটবলে ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্ব বা প্রস্তুতি ম্যাচ ঘিরে আজ একাধিক আকর্ষণীয় লড়াই অনুষ্ঠিত হবে। রাত ১১টায় পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। ইউরোপিয়ান পরাশক্তি পর্তুগালকে নিয়ে এই ম্যাচে বাড়তি আগ্রহ থাকবে দর্শকদের মধ্যে। বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদো কেমন করেন-সেটা নিয়ে আছে তুমুল আগ্রহ! একইভাবে রাত ২টায় ইংল্যান্ড মুখোমুখি হবে ঘানার, যা দিনের অন্যতম হাই-ভোল্টেজ ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ম্যাচটিও সরাসরি সম্প্রচারিত হবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভিতে।
ফুটবলের ধারাবাহিকতায় বুধবার ভোর ৫টায় পানামা খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এরপর সকাল ৮টায় মাঠে নামবে কলম্বিয়া ও ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো। এই দুই ম্যাচও সরাসরি সম্প্রচারের তালিকায় রয়েছে।
ক্রিকেটে আজ থাকছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। বিকেল ৩টা ৩০ মিনিটে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও স্কটল্যান্ড। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলবে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা। আর দিনের শেষ ম্যাচে রাত ১১টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ পাকিস্তান, যা ঘিরে ইতিমধ্যেই বাড়ছে দর্শকদের আগ্রহ।
ফুটবল
ফুটবল বিশ্বকাপ ২০২৬
পর্তুগাল-উজবেকিস্তান
সরাসরি, রাত ১১টা
বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি
ইংল্যান্ড-ঘানা
সরাসরি, রাত ২টা
বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি
পানামা-ক্রোয়েশিয়া
সরাসরি, বুধবার ভোর ৫টা
বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি
কলম্বিয়া-ডিআর কঙ্গো
সরাসরি, বুধবার সকাল ৮টা
বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি
ক্রিকেট
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
নিউজিল্যান্ড-স্কটল্যান্ড
সরাসরি, বেলা ৩টা ৩০ মিনিট
আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা
সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
অস্ট্রেলিয়া-পাকিস্তান
সরাসরি, রাত ১১টা ৩০ মিনিট
টি স্পোর্টস, নাগরিক টিভি, স্টার স্পোর্টস
এসএন/কে