প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন।
আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময় বিদ্যুৎচালিত গাড়ি চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।