বাজারে স্বস্তি নেই, আয়-ব্যয়ের কঠিন হিসাবে ভোক্তারা

নিত্যপণ্যের বাজার বেশ অনেকদিন ধরেই চড়া। আজ এক পণ্যের দাম বাড়ে তো, কাল অন্য পণ্যে অস্বস্তি। যেন দরবৃদ্ধির কোনো প্রতিযোগিতা চলছে বাজারে। 

আর তাতে মাছে-ভাতে বাঙালি এখন অনেকটা কাগজে কলমেই থাকতে দেখা যাচ্ছে। নদীতে মাছ কম ধরা পড়ায় দুই-তিনদিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে। নদীর অন্য মাছের দাম কিছুটা কমলেও এখনও স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরেই বেশিরভাগ। কারণ ছাড়াই রুই, কাতলা, তেলাপিয়াসহ চাষের মাছের দামও কেজিপ্রতি ২০-৩০ টাকা বাড়তি।

এদিকে, সাম্প্রতিক বন্যার ক্ষত শুকিয়ে সবজির বাজার কিছুটা স্বস্তিদায়ক হচ্ছিল। কিন্তু সপ্তাহের ব্যবধানে আবারও শিম, বরবটি, বেগুনের কেজিতে বেড়েছে ১০-২০ টাকা পর্যন্ত। অবশ্য সরবরাহ বাড়ায় পটল, ঢেঁড়স, কাঁচা মরিচ মিলছে কিছুটা কম দরে।

বিক্রেতাদের মতে, দাম যাই থাকুক বিদ্যুত ঘাটতিতে বেচাবিক্রি কমেছে অনেক। 

সরকারি চাকরিজীবীদের বেতনবৃদ্ধির সিদ্ধান্তে পণ্যের দাম এখন পর্যন্ত না বাড়লেও সীমিত আয়ের ক্রেতাদের মতে, বেসরকারি খাতে গড় মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম হওয়ায় আয়-ব্যয়ের হিসাব মেলানো এমনিতেই কঠিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *