বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

দীর্ঘ ২৩ বছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আগামীকাল বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে ডারউইনে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

ঐতিহাসিক এই টেস্টে বাংলাদেশকে যে মোটেও সহজভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া, সেটা বোঝা গিয়েছিল স্কোয়াড ঘোষণার সময়ই। একাদশেও তার ব্যতিক্রম হলো না। চোট থেকে ফেরা তিন তারকাকে নিয়েই টাইগারদের বিপক্ষে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়ে লম্বা সময় পর একসঙ্গে মাঠে নামছেন অস্ট্রেলিয়ার পেস বোলিং ত্রয়ী জস হ্যাজলউড-প্যাট কামিন্স-মিচেল স্টার্ক। সাধারণত পেস ত্রয়ী একসঙ্গে মাঠে নামলে কপাল পুড়ে স্কট বোল্যান্ডের। এবারও হয়েছে সেটাই, একাদশে নেই তিনি।

অন্যদিকে, গত ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার করা হয় নাথান লায়নের। দীর্ঘ পূনর্বাসন শেষে আবারও একাদশে জায়গা করে নিয়েছেন এই স্পিনার। একাদশে জায়গা পেয়েছেন দুই পেস বোলিং অলরাউন্ডারও। জায়গা ধরে রেখেছেন ক্যামেরন গ্রিন। তার সঙ্গী বো ওয়েবস্টার।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ

প্যাট কামিন্স (অধিনায়ক), জ্যাক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *