‘বাংলাদেশি মন্ত্রীদের ফেসবুক দেখলেই বোঝা যাবে ভারতে আন্দোলনের পেছনে কারা’

পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন পেছনে বিদেশী শক্তি আছে। 

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

বাংলাদেশের দিকে অভিযোগের তীর ছুঁড়ে তিনি বলেন, বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যাবে এর পেছনে কারা আছে। 

দিলীপ ঘোষ বলেন, আমরা তো বলেইছি। এখন অনেকে বলতে আরম্ভ করেছেন, প্রশ্নও তুলছেন। তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এদের উৎসাহটা কোথা থেকে আসে, কেন আসে।

দিল্লিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি সম্পর্কে মন্তব্য জানতে চাইলে দিলীপ বলেন, কিছুদিন চলবে আন্দোলন। পুজার আগে পর্যন্ত একটুখানি গা ঘামিয়ে নিচ্ছেন ওনারা। কারণ ইলেকশন যত হচ্ছে, তত হারছেন ওনারা। কোথাও তো বেঁচে থাকতে হবে। তাই মিডিয়ায় বেঁচে থাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *