টানা দুই দফা কমার পর আজ শুক্রবার (২৬ জুন) দেশের বাজারে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকায় মিলছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা এবং গত বুধবার (২৪ জুন) পাঁচ হাজার ৪৮২ টাকা কমানো হয়। অর্থাৎ দুদিনে স্বর্ণের দাম মোট সাত হাজার ৬৯৮ টাকা কমানো হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকায় এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ মিলছে এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।