বছরে ১০ লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা

‘ফ্রম মিলিয়ন টু অ্যানুয়াল মিলিয়ন’ শীর্ষক নতুন বৈশ্বিক কৌশল ঘোষণা

মাত্র তিন বছরে বিশ্ববাজারে ১০ লাখ (এক মিলিয়ন) গাড়ি বিক্রির মাইলফলক স্পর্শ করেছে ওমোডা অ্যান্ড জেইকো। এই সাফল্যকে ভিত্তি করে ব্র্যান্ডটি এখন বছরে ১০ লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে ‘ফ্রম মিলিয়ন টু অ্যানুয়াল মিলিয়ন’ শীর্ষক নতুন বৈশ্বিক কৌশল ঘোষণা করেছে।

সম্প্রতি চীনের উইহুতে আয়োজিত ‘চেরি ইন্টারন্যাশনাল বিজনেস সামিট (আইবিএস)’-এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কৌশল উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে ব্র্যান্ডটির নতুন মডেল ‘ওমোডা ৪’-এর রোলিং-অফ বা উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্যোক্তারা জানান, ২০২৩ সালের মার্চে ব্র্যান্ডটির মাসিক বিক্রি ছিল মাত্র ১০ হাজার ইউনিট, যা ২০২৬ সালের মার্চে ৬০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে বিশ্বের ৬৯টি দেশে ওমোডা অ্যান্ড জেইকো তাদের কার্যক্রম পরিচালনা করছে।

ব্যতিক্রমী এই আয়োজনে পেশাদার মডেলদের পরিবর্তে বিশ্বের ১৬টি দেশ থেকে আসা সাধারণ গাড়ি ক্রেতারা র‍্যাম্পে হেঁটে নিজেদের অভিজ্ঞতার কথা জানান। ব্র্যান্ডটি জানায়, তারা কেবল গাড়ি নির্মাতা নয়, বরং তরুণদের জীবনযাত্রার সঙ্গী হতে চায়।

নতুন ওমোডা ৪ গাড়িতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ‘এআই কেবিন’ এবং ‘ভ্যালেট পার্কিং ড্রাইভার (ভিপিডি)’-এর মতো আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এছাড়া ভ্রমণপিপাসু ও পোষা প্রাণীপ্রেমীদের জন্য জেইকো ৫ মডেলে বিশেষ ‘পেট-ফ্রেন্ডলি ইকো কেবিন’ সুবিধা রাখা হয়েছে। ওমোডা অ্যান্ড জেইকো’র লক্ষ্য হলো বৈশ্বিক তরুণ প্রজন্মের প্রথম পছন্দের ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *