ফ্যাটি লিভার নিয়ে অবহেলা, লাইফ সাপোর্টে কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন হেপাটাইটিসের কারণে তার লিভার কার্যকারিতা হারাতে বসেছে। অনুরাগী ও অনুসারীদের কাছে দোয়া চেয়েছে কারিনার পরিবার।

কদিন ধরেই ফেসবুক মারফত পাওয়া যাচ্ছিল কারিনা কায়সারের অসুস্থতার খবর। শোনা যাচ্ছিল, লিভার জটিলতায় তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। আজ (৯ মে) শনিবার দুপুরে তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ এ প্রসঙ্গে ফেসবুকে একটি বার্তা দেন। তিনি জানান, কারিনার অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

ফ্যাটি লিভার নিয়ে অবহেলা, লাইফ সাপোর্টে কারিনা

মেয়ে কারিনার শারীরিক অবস্থা প্রসঙ্গে কায়সার হামিদ গণমাধ্যমকে বলেন, ‘তার অবস্থা খুব একটা ভালো নয়। ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ঠিক মতো ওষুধ খায়নি। হঠাৎ ইনফেকশন হয়ে গেছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, গতকাল লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *