ফাইনালে ওঠার লড়াই আজ, মুখোমুখি বায়ার্ন-পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রীতিমতো দেখা মিলল গোল বন্যার। মাঠে আসা দর্শকদের পয়সা উসুল ম্যাচ যাকে বলে। ৯ গোলের থ্রিলার শেষে অবশ্য এগিয়ে আছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফাইনালের টিকিট নিশ্চিত করতে দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে পিএসজি আর বায়ার্ন মিউনিখ।

আজ বুধবার (৬ মে) দিনগত রাতে ১টায় বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে পিএসজি আর বায়ার্ন মিউনিখ।

প্রথম লেগে পিএসজির ঘরের মাঠে গোল হয়েছিল মোট ৯টি। যা ছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রেকর্ড। এর আগে সেমিফাইনালে আর এতো গোল হয়নি কখনো। এর সঙ্গে ২০২১ সালের পর প্রথমবার বায়ার্নকে স্বাদ পায় পিএসজি।

সেদিন প্রতিপক্ষের মাঠে শুরুতে লিড নিয়েছিল বায়ার্ন। এরপরই তেলেবেগুনে জ্বলে ওঠে স্বাগতিকরা। এক সময় ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৫-২। তখনও অনেক কিছু বাকি ছিল। শেষের ঝড়ে সেই স্কোরলাইন ৪-৫ করে ফেরে বায়ার্ন।

ফাইনালে যেতে হলে ঘরের মাঠে বায়ার্নের সামনে জয়ের কোনো বিকল্প নেই। অন্তত এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে জিততে হবে তাদের। সেক্ষেত্রে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও ব্যবধান একই থাকলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।

তবে পিএসজির জন্য সমীকরণটা খুবই সোজা। প্রতিপক্ষের মাঠে ড্র করলেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে যাবে লুইস এনরিকের দল।

দুই দলের মুখোমুখি সর্বশেষ পাঁচ ম্যাচ অবশ্য কথা বলছে বায়ার্নের পক্ষেই। ৫ ম্যাচের মধ্যে জার্মানির ক্লাবটির জয় ৩টি ম্যাচে। বিপরীতে, পিএসজি জিতেছে ২টি ম্যাচ।

প্রথম লেগের ম্যাচে হয়তো নিজের লম্বা ক্যারিয়ারের সবচেয়ে বাজে ম্যাচ খেলেছিলেন বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নূয়ার। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো এই গোলরক্ষক পুরো ম্যাচে একটি সেভও দিতে পারেননি। আজ অন্তত সেসব ভুলে ঘরের মাঠে উজ্জীবিত হয়ে ফিরবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *