প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে

প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা মনিটরিং, জবাবদিহিতা, প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এরইমধ্যে তিনটি বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ভালো ফলাফল পাওয়া গেছে।

তিনি জানান, চলতি মাসের মধ্যে প্রতিটি বিভাগে কর্মশালা সম্পন্ন করা হবে। এছাড়া, কর্মশালার মতামতের ভিত্তিতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, উচ্চ শিক্ষার বাংলাদেশ গড়তে চায় সরকার। সে লক্ষ্যে মন্ত্রণালয়, কর্মকর্তা, শিক্ষক সবাই কাজ করছে বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *